ইসলাম টাইমস ডেস্ক: ভারতের সংসদে সাম্প্রদায়িকতাপূর্ণ বিতর্কিত নাগরিকত্ব বিলের প্রতিবাদে অগ্নিগর্ভ রূপ ধারণ করেছে আসাম ও ত্রিপুরা রাজ্য। বিতর্কিত এই বিলের প্রতিবাদে রাস্তায় নেমে এসেছে হাজার হাজার মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ত্রিপুরায় গুলি চালিয়েছে পুলিশ। গুয়াহাটিতে জারি হয়েছে কার্ফু। বহু জায়গায় বন্ধ করে ইন্টারনেট ও মোবাইল পরিষেবা বন্ধ করে দিয়েছে প্রশাসন। দুই রাজ্যেই নেমেছে সেনা মোতায়েন করা হয়েছে।
রাজ্যসভায় যখন শাসক ও বিরোধী দলের বাগযুদ্ধ চলছে সিএবি নিয়ে, তখনও দিনভর প্রতিবাদ বিক্ষোভে উত্তাল হয়ে উঠল উত্তর-পূর্বের দুই রাজ্য অসম ও ত্রিপুরা। পরিস্থিতি সামাল দিতে দুই রাজ্যেই দু’কলাম করে সেনা নামানো হয়েছে। প্রশাসন সূত্রে খবর, সেনা মোতায়েন করা হয়েছে ত্রিপুরার কাঞ্চনপুর ও মনু এলাকায়। অসমের বঙ্গাইগাঁও ও ডিব্রুগড়েও দুই কলাম সেনা মোতায়েন করা হয়েছে। প্রশাসনিক আধিকারিকরা জানিয়েছেন, সেনা জওয়ানরা পুলিশের সঙ্গে সমন্বয় সাধন করে কাজ করবেন। পাশাপাশি উত্তেজনাপ্রবণ ও স্পর্শকাতর এলাকায় এলাকা দখলে রাখতে রুট মার্চ করবে।
















