রূপপুর প্রকল্পে অনিয়ম, নির্বাহী প্রকৌশলীসহ ১৩ জন গ্রেপ্তার

ইসলাম টাইমস ডেস্ক: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পে বালিশসহ ১৬৯ কোটি টাকার আসবাবপত্র কেনাকাটায় দুর্নীতির ঘটনায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মাসুদুল আলমসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। দুদকের ঊর্ধ্বতন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

গ্রেপ্তার অন্যরা হলেন, পাবনা গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. জাহিদুল কবির, উপ-বিভাগীয় প্রকৌশলী মো. শফিকুল ইসলাম, উপ-বিভাগীয় প্রকৌশলী আহমেদ সাজ্জাদ খান, উপ-বিভাগীয় প্রকৌশলী মো. মোস্তফা কামাল, এস্টিমেটর ও উপ-সহকারী প্রকৌশলী সুমন কুমার নন্দী, সহকারী প্রকৌশলী মো. তারেক, সহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মো. আবু সাঈদ, উপ-সহকারী প্রকৌশলী মো. রওশন আলী, উপ-বিভাগীয় প্রকৌশলী মো. তাহাজ্জুদ হোসেন, মজিদ সন্স কন্সট্রাকশন লিমিটেডের স্বত্বাধিকারী আসিফ হোসেন ও সাজিন কন্সট্রাকশন লিমিটেডের স্বত্বাধিকারী মো. শাহাদাত হোসেন।

পূর্ববর্তি সংবাদমুসলিম বিরোধী নাগরিকত্ব সংশোধনী বিল: আসামে কারফিউ, পরীক্ষা-ফ্লাইট বাতিল
পরবর্তি সংবাদপ্রিয় মুফতি আমিনী রহ: টুকরো অভিব্যক্তি