সাম্প্রদায়িকতাপূর্ণ নাগরিকত্ব বিলের প্রতিবাদে কাল ভারতজুড়ে বিক্ষোভ করবে জমিয়ত

ইসলাম টাইমস ডেস্ক: ভারতের সাম্প্রদায়িকতাপূর্ণ বিতর্কিত মুসলিমবিরোধী নাগরিকত্ব সংশোধনী বিল পাসের প্রতিবাদে ভারতজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে জমিয়তে উলামায়ে হিন্দ। আগামীকাল শুক্রবার (১৩ ডিসেম্বর) এ বিক্ষোভ অনুষ্ঠিত হবে।

গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে হিন্দের সেক্রেটারি জেনারেল মাওলানা সাইয়্যেদ মাহমুদ মাদানী এ তথ্য জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, নাগরিকত্ব আইন ১৯৫৫-এর সংশোধন অনুযায়ী ভারতীয় সংবিধানের মূল বিধানের সঙ্গে সাংঘর্ষিক। এর প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ভারতের সব প্রদেশ, জেলা ও গুরুত্বপূর্ণ এলাকায় আগামী শুক্রবার শান্তিপূর্ণ প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালন করবে জমিয়তে উলামায়ে হিন্দ। যারা ভারতের আইন ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা রাখে, তারা পূর্ণ শক্তি দিয়ে নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে আওয়াজ তুলবেন বলে আমরা আশাবাদী।

পূর্ববর্তি সংবাদ‘মানবতাবাদী’দের লজ্জায় ফেলে দিলেন গাম্বিয়ার আবুবকর
পরবর্তি সংবাদকেরানীগঞ্জে অগ্নিকাণ্ড : নিহতের সংখ্যা বেড়ে ১৩, আশঙ্কাজনক অবস্থায় আরও ২১ জন