ইসলাম টাইমস ডেস্ক: সম্প্রতি ভারতে পাস হওয়া মুসলিম বিরোধী সাম্প্রদায়িকতাপূর্ণ বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে সারাদেশজুড়ে বিক্ষোভ করেছে দেশটির ঐতিহ্যবাহী ইসলামি দল জমিয়তে উলামায়ে হিন্দ।
জমিয়তে উলামায়ে হিন্দের সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদ মাদানীর নেতৃত্বে আজ শুক্রবার সারা ভারত জুড়ে বিক্ষোভ করে জমিয়ত।
দিল্লি, মুম্বাই, হায়দারাবাদ, ব্যাঙ্গালরু, নাগপুর, ন্যাগল্যান্ড, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, অন্ধ প্রদেশ, কলকাতা, ভুপালসহ ভারতের সব বড় বড় শহরেই জমিয়তের নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ নিজের ক্ষোভ প্রকাশ করে আন্দোলনকারীরা।
দিল্লিতে অনুষ্ঠিত বিক্ষোভে জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদ মাদানী বলেন, বিতর্কিত এই নাগরিকত্ব বিল মুসলিম বিরোধী নয় বরং রাষ্ট্রবিরোধী।
ভারতের প্রায় দুই হাজার শহরে জমিয়তের নেতৃত্বে বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে জানিয়ে মাওলানা মাহমুদ মাদানী বলেন, পুলিশ আমাদের বিক্ষোভে বাধা দেওয়ার চেষ্টা করেছে। নানাভাবে প্রোগ্রাম বানচাল করতে চেয়েছে। কিন্তু ভারতের নওজোয়ানরা আজ জেগেছে। মুসলমান কাপুরুষ জাতি নয়। আমরা দেশের শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতার জন্য আন্দোলন চালিয়ে যাব।
বাসিরাত অনলাইন থেকে ইসলাম টাইমসের অনুবাদ।
















