দীর্ঘ দুইমাস পর চিকিৎসা শেষে আজ দেশে ফিরেছেন আল্লামা আনোয়ার শাহ

ইসলাম টাইমস ডেস্ক: থাইল্যান্ড থেকে দীর্ঘ দুইমাস পর চিকিৎসা শেষে আজ দেশে ফিরেছেন কিশোরগঞ্জের জামিয়া ইমদাদিয়ার মহাপরিচালক, বেফাকুল মাদারিসের সিনিয়র সহ-সভাপতি, দেশের শীর্ষস্থানীয় মুরুব্বী আলেমে দ্বীন আল্লামা আযহার আলী আনোয়ার শাহ সাহেব।

আজ শনিবার ১৪ ডিসেম্বর দুপুরের দিকে বাংলাদেশ বিমানের এক ফ্লাইটে তিনি দেশে পৌঁছান।

জামিয়া ইমদাদিয়ার সিনিয়র শিক্ষক মুফতি ওমর আহমদ ইসলাম টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আল্লামা আনোয়ার শাহ সাহেব আজ ঢাকায় অবস্থান করছেন। আগামীকাল ১৫ ডিসেম্বর কিশোরগঞ্জ যাবেন বলে জানা গেছে।

খাদ্যনালীতে টিউমারে আক্রান্ত হয়ে থাইল্যান্ডের পাই থাই নাওয়ামিন ইন্টারন্যাশনাল হসপিটালে দীর্ঘ দুইমাস চিকিৎসাধীন ছিলেন দেশের এই প্রবীণ আলেমে দ্বীন।

চিকিৎসায় হুজুরের স্বাস্থ্যের উন্নতি হয়েছে। বেশ কিছু রেডিও থেরাপি এবং কেমো থেরাপি দেয়া হয়েছে। তবে থেরাপির প্রভাব এবং দীর্ঘ সফরের ক্লান্তির কারণে হুজুরের শরীর কিছুটা দুর্বল হয়ে আছে বলে জানান মুফতি ওমর আহমদ।

পূর্ববর্তি সংবাদসন্ত্রাসীদের হাত থেকে মুসল্লিকে রক্ষা করতে গিয়ে ইমাম আহত
পরবর্তি সংবাদনাগরিকত্ব বিলের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল জামিয়া মিল্লিয়া, আলীগড় ভার্সিটির ইন্টারনেট সেবা বন্ধ