ইসলাম টাইমস ডেস্ক: ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স প্রধান ফারুক আবদুল্লাহর আটকের মেয়াদ আরও তিন মাস বাড়িয়েছে দেশটির হিন্দুত্ববাদী বিজেপি সরকার।
কেন্দ্রীয় সরকারের এ সিদ্ধান্তের ফলে শ্রীনগরের নিজ বাড়িতে তাকে আরও তিন মাস গৃহবন্দি থাকতে হবে। কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের পর থেকে তার বাড়িটিকে সাব-জেল ঘোষণা করে ভারত সরকার।
এনডিটিভি জানিয়েছে, কাশ্মীরের জননিরাপত্তা আইনের অধীনে যে কোনো ব্যক্তিকে বিনাবিচারে দুই বছর পর্যন্ত আটক রাখা যায়।
সাধারণত সন্ত্রাসী, বিচ্ছিন্নতাবাদী ও নিরাপত্তা বাহিনীর দিকে পাথর নিক্ষেপকারীদের গ্রেপ্তারের পর তাদের আটক রাখতে এই আইনটি ব্যবহার করা হয়।
এই প্রথম ভারতের শীর্ষ একজন রাজনীতিবিদের বিরুদ্ধে, যিনি একাধারে লোকসভার সদস্য ও একটি রাজ্যের তিন মেয়াদের সাবেক মুখ্যমন্ত্রী, এ আইনটি ব্যবহার করা হল।
















