নোয়াখালীতে বাসের চাকায় পিষ্ট হয়ে মাদরাসা ছাত্রী নিহত

ইসলাম টাইমস ডেস্ক: নোয়াখালীতে জননী পরিবহনের একটি বাসের (১১-০৪৭৫) চাকায় পিষ্ট হয়ে এক মাদরাসা ছাত্রী নিহত হয়েছে। গতকাল শুক্রবার সকালে চাটখিল-রামগঞ্জ সড়কের চাটখিল ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

নিহত নুসরাত জাহান (৮) রামদেবপুর বায়তুল উলুম নুরানী মাদ্রাসার ৩য় জামাতের ছাত্রী এবং তিনি দশঘরিয়া গ্রামের প্রবাসী নুর হোসেন এর মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বেপরোয়া গাড়ি চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটে।

চাটখিল থানা পুলিশ ঘাতক বাসটি আটক করে থানায় নিয়ে আসলেও চালক ও হেলপার পালিয়ে যায়। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পূর্ববর্তি সংবাদজার্মানিতে গুপ্তচরবৃত্তি: ভারতীয় দম্পতির শাস্তি
পরবর্তি সংবাদপ্লাস্টিক কারখানায় আগুন: দগ্ধ আরও একজনের মৃত্যু