ইসলাম টাইমস ডেস্ক: আওয়ামী লীগেও অনেক রাজাকার আছে মন্তব্য করে ভাষাসৈনিক আবদুল গাফ্ফার চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগের ভেতরে ঘাপটি মেরে থাকা রাজাকারদের তালিকাও প্রকাশ করা হোক।’
আবদুল গাফ্ফার চৌধুরী বলেন, রাজাকারদের তালিকা করলে দেখা যাবে, রাজাকাররাই সেই তালিকা তৈরি করছে। ওই তালিকায় মুক্তিযোদ্ধারা রাজাকার, রাজাকাররা মুক্তিযোদ্ধা হয়ে যাবে।
আজ রোববার বেলা একটার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে এক অনুষ্ঠানে আবদুল গাফ্ফার চৌধুরী এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাষাসৈনিক আবদুল গাফ্ফার চৌধুরী বলেন, আওয়ামী লীগে এখনও অনেক রাজাকার আছে। এমনকি আমাদের জননেত্রী শেখ হাসিনার আশপাশেও আছে। তাদের নাম বললে আমার আর ঢাকায় আসা হবে না। তাই আমি নাম বলতে চাই না। এই হচ্ছে অবস্থা।’
















