বি-বাড়িয়ার দারুল আরকামের আন্তর্জাতিক মাহফিল আগামীকাল

ইসলাম টাইমস ডেস্ক: ঐতিহ্যবাহী দীনি প্রতিষ্ঠান জামিয়া দারুল আরকাম আল-ইসলামিয়া ব্রাহ্মণবাড়িয়া-র আন্তর্জাতিক ইসলামি মহা সম্মেলন অনুষ্ঠিত হবে। আগামীকাল (১৬ ডিসেম্বর) সোমবার জোহরের পর থেকে মাদরাসার প্রাঙ্গণে এ সম্মেলনটি শুরু হবে বলে জানা যায়।

আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলনে উপস্থিত থাকবেন, আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী, আল্লামা নূরুল ইসলাম ওলীপুরী, মাওলানা মামুনুল হক, মাওলানা উবাইদুর রহমান খান নদভী, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী। এছাড়াও দেশ-বিদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম সম্মেলনে উপস্থিত থাকবেন।

জামিয়া দারুল আরকাম আল-ইসলামিয়ার প্রতিষ্ঠাতা মহাপরিচালক ও শাইখুল হাদিস আল্লামা শায়খ সাজিদুর রহমান সকল ধর্মপ্রাণ মুসলামানের প্রতি এ ইসলামি মহা সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য বিশেষ আহ্বান জানিয়েছেন বলে জামিয়ার শিক্ষক মুফতি আবু দাউদ আরকামী ইসলাম টাইমসকে জানান।

পূর্ববর্তি সংবাদসিলেটের দুইজন বিশিষ্ট আলেমের ইন্তিকাল
পরবর্তি সংবাদপ্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ড: দগ্ধ আরও দুই জনের মৃত্যু