কীর্তনখোলা নদীতে মুখোমুখি সংঘর্ষে ডুবে গেল মালবাহী কার্গো

ইসলাম টাইমস ডেস্ক : বরিশালে কীর্তনখোলা নদীতে একটি লঞ্চ ও মালবাহী কার্গোর মুখোমুখি সংঘর্ষের ঘটনায় হাজী ‘মোহাম্মদ টুটু মিয়া’ নামের কার্গোটি নদীতে ডুবে গেছে। এছাড়া এমভি শাহরুখ- ২ নামের লঞ্চটির সামনের তলা ফেটে গেছে।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে বরিশাল নদী বন্দরসংলগ্ন কীর্তনখোলায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে ‘পূবালী-২’ নামের এক‌টি লঞ্চ যাত্রী‌দের উদ্ধারে ঘটনাস্থলে রয়েছে।

জানা যায়, ‘শাহ‌রোখ-২’ না‌মের ওই যাত্রীবা‌হী লঞ্চ‌টি বরগুনা থে‌কে ঢাকার উদ্দেশে যা‌চ্ছি‌লো। এসময় নদীবন্দর এলাকায় বিপরীত দিক দিয়ে যেতে থাকা এমভি হাজি মো. দুদু মিয়া নামের কার্গোটির সঙ্গে লঞ্চটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনার পরপরই কার্গোটি নদীতে ডুবে যায়।

বরিশাল নদী বন্দর কর্মকর্তা আজমল হুদা মিঠু সরকার জানান,যাত্রীদের নিরাপদে উদ্ধার করা হয়েছে এবং নিমজ্জিত কার্গোর স্টাফদের খোঁজ চালানো হচ্ছে তবে এখন পর্যন্ত নদীতে পড়ে নিখোঁজের কোনো খবর পাওয়া যায়নি। এছাড়া লঞ্চ‌টির তলা ফে‌টে গে‌ছে।

এদিকে জানা গেছে, কার্গোটি নিয়ম না মেনে নদীর বামদিকে চাপিয়ে চালাচ্ছিল চালক। অপরদিকে লঞ্চটি নদীতে বাক থাকা সত্ত্বেও বেপরোয়া গতিতে চালাচ্ছিল।

পূর্ববর্তি সংবাদভারতের নাগরিকত্ব আইন: জাতীয় সংসদে নিন্দা বিল পাশের আহবান আল্লামা বাবুনগরীর
পরবর্তি সংবাদরাগের মাথায় দুই ঘণ্টায় ১২৩ বার টুইট করলেন ট্রাম্প