জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে  শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক : মহান বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে  শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

সোমবার ভোর ৬টা ৩৪ মিনিটে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এছাড়া যথাযোগ্য মর্যদায় দিবসটি পালনের জন্য রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন কর্মসূচি উদযাপনের সর্বাত্মক প্রস্তুতি নেয়া হয়েছে। রাষ্ট্রপতি মো : আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে দেশবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।  বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের পক্ষ থেকেও দেশবাসীকে শুভেচ্ছা জানানো হয়েছে।

 

পূর্ববর্তি সংবাদমিল্লিয়া-আলীগড়ের শিক্ষার্থীদের উপর ভয়াবহ পুলিশি অভিযান, ব্যাপক হতাহত (ভিডিও)
পরবর্তি সংবাদভারতে রাতভর বিক্ষোভ