আইএফ একাডেমীর উদ্যোগে অনুষ্ঠিত হল মোবাইল ব্যাংকিং বিষয়ে পর্যালোচনা অনুষ্ঠান

ইসলাম টাইমস ডেস্ক: আইএফ একাডেমী ঢাকার উদ্যোগে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফসি) তথা মোবাইল ব্যাংকিং সংক্রান্ত আধুনিক বিভিন্ন বিষয় -যেমন ক্যাশ ইন, সেন্ড মানি, এ্যাড মানির ইত্যাদির শরয়ী অবস্থান পর্যালোচনা অনুষ্ঠান আয়োজন করা হয়।

আজ ১৬ ডিসেম্বর সকালে বাড্ডায় আইএফ একাডেমীর অফিসে আয়োজন করা হয় এ অনুষ্ঠানের।

অনুষ্ঠানে মোবাইল ব্যাংকিং-এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন, মুফতি আবদুল্লাহ মাসুম, মুফতি মাওলানা আরিফুল ইসলাম, মুফতি যুবায়ের আবদুল্লাহ এবং এমএফসি গবেষক আশরাফুল ইসলাম।

সকাল দশটা থেকে শুরু হয়ে বেলা বারোটা পর্যন্ত এমএফসি একাউন্ট, সেন্ড মানি, ক্যাশ ইন, এ্যাড মানি ইত্যাদি বিষয়ে আলোচনা হয় অনুষ্ঠানে।

পূর্ববর্তি সংবাদআমরা সর্বস্তরে ইনসাফ, ঐক্য ও সমৃদ্ধশালী দেশ গড়তে চাই: জমিয়ত
পরবর্তি সংবাদমোদির মুখে শান্তি বজায় রাখার আর্জি!