ইসলাম টাইমস ডেস্ক: ২০৩০ সালে ৩ কোটি যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে জানিয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আমরা বর্তমানে বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে সুন্দর সময় পার করছি।
অর্থমন্ত্রী আজ বিকেলে কুমিল্লায় বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় একথা বলেন।
অর্থমন্ত্রী আরও বলেন, অর্থনীতিবিদরা বলছেন দেশের অর্থনীতি বেশ চাপের মধ্যে আছে। তবে আমি মনে করি বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে এখন সবচেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে বাংলাদেশ।
তিনি বলেন, এখন পৃথিবীতে তৃতীয় চরম অবস্থা বিরাজ করছে আর সেটি হচ্ছে তথাকথিত বাণিজ্য যুদ্ধ। বাণিজ্য যুদ্ধের প্রভাবে সারাবিশ্বের অর্থনীতিতে নিম্নমুখীতা দেখা দিয়েছে। এতে চীনের প্রবৃদ্ধি ১৪ দশমিক ৪ শতাংশ থেকে ৭ শতাংশে নেমে গেছে, কিন্তু বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে।
















