রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধা: ‘পাকবাহিনীর ভুল’ বললেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘রাজাকারের তালিকা আমরা তৈরি করিনি। ৯৭১ সালে পাকিস্তানিরা যে তালিকা করেছে, আমরা শুধু তা প্রকাশ করেছি। সেখানে কার নাম আছে, আর কার নাম নেই সেটা আমরা বলতে পারব না।’

রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম বিষয়ে জানতে চাইলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক গণমাধ্যমকে এসব কথা বলেন।

গতকাল প্রকাশিত ১০ হাজার লোকের রাজাকারদের তালিকা প্রকাশের পর শুরু হয়েছে বিতর্ক। দেশদ্রোহীদের তালিকায় গেজেটেড মুক্তিযোদ্ধাদের নাম যুক্ত হওয়ায় দেশজুড়ে তোলপাড় চলছে।

আ ক ম মোজাম্মেল আরো বলেন, ‘একই নামে তো অনেক মানুষ থাকতে পারে। আর একজন মুক্তিযোদ্ধার নাম রাজাকারের তালিকায় আসবে কেন, এটা হতে পারে না। আর যদি আসেও সেটা পাকিস্তানি বাহিনীর ভুল। যদি মুক্তিযোদ্ধার নাম রাজাকারের তালিকায় এসে থাকে, তবে আমরা সেটা যাচাই করে দেখব।’

পূর্ববর্তি সংবাদমোদির মুখে শান্তি বজায় রাখার আর্জি!
পরবর্তি সংবাদ‘আমাদের ওপর জালিয়ানওয়ালাবাগের ঘটনার মতোই হামলা চালানো হয়েছে’