সীমান্ত জনপদ ধোবাউড়ার মাদরাসায় বিজয়ের অনুষ্ঠান

ইসলাম টাইমস ডেস্ক: আজ ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে সীমান্ত জনপদ ময়মনসিংহের ধোবাউড়ার বাইতুল হামদ একাডেমীতে  দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দোয়া অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বাইতুল হামদ একাডেমীর মুহতামিম মাওলানা আফতাব আহমদ।

এসময় ৭১ সালের মুক্তিযুদ্ধ ও এর আগে পরে দেশের জন্য যারা জীবন দিয়েছেন তাদের নাজাতের উদ্দেশ্যে সম্মিলিতভাবে দোয়া করা হয়।

আলোচনা ও দোয়া অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন বাইতুল হামদ একাডেমীর শিক্ষক মুফতি আবদুল কুদ্দুস, মুফতি ফজলুল হক, মুফতি হারুন, মাওলানা আবদুল আজিজ, মাস্টার নুরুল ইসলাম, হাফেজ এমদাদুল হক প্রমুখ।

পূর্ববর্তি সংবাদবিজয় দিবসেও সংঘর্ষে জড়ালো আ.লীগের দু’পক্ষ
পরবর্তি সংবাদস্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় যুব সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: মাওলানা মামুনুল হক