আসামে কারফিউ প্রত্যাহার

ইসলাম টাইমস ডেস্ক:  আসামে কারফিউ প্রত্যাহার করা হয়েছে। আজ মঙ্গলবার স্থানীয় সময়  সকাল ৬টা থেকে কারফিউ প্রত্যাহার করা হয়।

এর আগে আগে সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভের জেরে গত ১১ ডিসেম্বর থেকে আসামে কারফিউ জারি করা হয়। বন্ধ করে দেয়া হয় ইন্টারনেট ও মোবাইল যোগাযোগ।

অন্যদিকে, পশ্চিমবঙ্গের পরিস্থিতি জানতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেকেছেন রাজ্যপাল জগদীপ ধনগড়। এর আগে, পশ্চিমবঙ্গের পরিস্থিতি জানতে গতকাল মুখ্য সচিব  ও পুলিশ প্রধানকে তলব করলেও তাতে তারা সাড়া দেননি। ফলে আজ স্বয়ং মুখ্যমন্ত্রীকেই ডেকেছেন রাজ্যপাল।

পূর্ববর্তি সংবাদদেওবন্দ ও নদওয়ায় ছাত্রদের বিক্ষোভ
পরবর্তি সংবাদফাঁকা করা হচ্ছে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়, ২১ শিক্ষার্থী গ্রেপ্তার