মোদি হুমড়ি খেয়েছিলেন সিঁড়িতে, অমিত শাহ এবার চিৎপটাং হলেন মঞ্চে (ভিডিও ভাইরাল)

ইসলাম টাইমস ডেস্ক: গত শনিবার কানপুরে গঙ্গার ঘাটে সিঁড়িতে মুখ থুবড়ে পড়ে যাওয়ার একদিন পর এবার দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চিৎপটাং হয়ে পড়লেন মঞ্চে। পড়ে যাওয়ার একটি ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, বক্তৃতার মঞ্চ থেকে নামার সময় হঠাৎ চিৎপটাং হয়ে পড়ে যান অমিত শাহ। এসময় তার পাশে থাকা অন্যরা তাকে টেনে তুলেন। পরে নিজেকে সামলে নিয়ে নীচে নামেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

বক্তৃতার মঞ্চ থেকে পড়ে যাওয়ার এই ভিডিওটি গতকাল সোমবার একটি ফেসবুক পেজে পোস্ট করার পরপরই বিভিন্ন সামাজিকমাধ্যমে ভাইরাল হয়ে যায়। তবে অমিত শাহের পড়ে যাওয়ার ঘটনাটি কবের তা জানা যায়নি।

আরও পড়ুন: মোদির হুমড়ি খেয়ে পড়ার ভিডিও ভাইরাল (ভিডিও)

এর আগে গত শনিবার কানপুরে গঙ্গার ঘাটে সিঁড়িতে মুখ থুবড়ে পড়ে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারতীয় সংবাদমাধ্যম ‍নিউজ এইটিনের খবরে বলা হয়, কানপুরে গঙ্গার ঘাট থেকে নৌকা বিহারে গঙ্গা ঘুরে দেখার পরিকল্পনা ছিল নরেন্দ্র মোদির।

ওই সময় তিনি বেশ টগবগ করে সিঁড়ি দিয়ে উপরে উঠছিলেন। কিন্তু হঠাৎ করে মোদির বাঁ পায়ের পাতা সিঁড়ির সঙ্গে আটকে যায়। তাতেই হুমড়ি খেয়ে মাটিতে পড়ে যান ভারতের প্রধানমন্ত্রী। তৎক্ষণাৎ এসপিজি সদস্যরা ছুটে এসে মোদিকে টেনে তোলেন।

ঘটনা কি? ইদানিং এরা এতো হোঁচট খাচ্ছে কেন?মুদির পর এবার হোঁচট খেয়ে পড়লো আরেকভারতীয় সন্ত্রাসী অমিত শাহ

Posted by লাল টিপ সবুজ সাড়ি on Sunday, December 15, 2019

পূর্ববর্তি সংবাদচীনে কয়লার খনিতে ভয়াবহ বিস্ফোরণে ১৪ শ্রমিক নিহত
পরবর্তি সংবাদএকাত্ত‌রের প‌রে কোনো মুসলমান ভার‌তে যায়‌নি: স্বরাষ্ট্রমন্ত্রী