সাম্প্রদায়িকতা মুক্ত দেশ গড়তে আমরা এগিয়ে যাচ্ছি: সেতুমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: বাংলাদেশকে সাম্প্রদায়িকতা মুক্ত, অশুভ শক্তি মুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ মঙ্গলবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগর আয়োজিত আলোচনা সভার সূচনা বক্তব্যে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘আমরা আমাদের প্রিয় মাতৃভূমি, বঙ্গবন্ধুর স্বপ্নের ভূমিকে সাম্প্রদায়িকতা মুক্ত, অশুভ শক্তি মুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে সাম্প্রদায়িকতার বিষবাষ্পকে সমূলে উৎখাত করব, সেই লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিজয়ের ৪৮তমবার্ষিকীতে আমরা গর্ব করে বলতে পারি, আমরা মাথা উঁচু করে দাঁড়িয়েছি। বঙ্গবন্ধুর বাংলাদেশে শেখ হাসিনা সর্বক্ষণ জেগে আছেন বলে বাংলাদেশ নিশ্চিন্তে ঘুমাতে পারে। শেখ হাসিনা আজকে এখানে আছেন বলেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উন্নয়ন অর্জনে সারাবিশ্বের রোল মডেল হিসাবে।

পূর্ববর্তি সংবাদপুলিশ-জনতা খণ্ডযুদ্ধে উত্তপ্ত দিল্লি, সাতটি মেট্রো স্টেশন বন্ধ
পরবর্তি সংবাদঅবরুদ্ধ কাশ্মীরেও মুসলিম বিদ্বেষী আইনের প্রতিবাদ, সাংবাদিকদের পেটালো ভারতীয় পুলিশ