সিরিয়ায় রাশিয়ার বিমান হামলা, নারী ও শিশুসহ ৫ জনের প্রাণহানি

বিমান হামলায় বিধ্বস্ত সিরিয়ার আবাসিক ভবন

ইসলাম টাইমস ডেস্ক: যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার ইদলিব প্রদেশে রাশিয়ার বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ৫ জনের প্রাণহানি হয়েছে। তাছাড়া আহত হয়েছেন আরও কমপক্ষে ৯ জন।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে তুর্কি বার্তা সংস্থা ‘আনাদোলু এজেন্সি’ জানায়, সোমবার (১৬ ডিসেম্বর) বিকালে প্রদেশটির বিননিশ শহরের মার শিমারিন গ্রামে মর্মান্তিক এই হামলাটি চালানো হয়।

মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, ‘হামলায় নিহতদের মধ্যে দুইজন বেসামরিক নারী ও দুই শিশু রয়েছেন। তাছাড়া আরও কিছু লোক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন।’

পূর্ববর্তি সংবাদরাষ্ট্রদ্রোহের অভিযোগ, পারভেজ মুশাররফের মৃত্যুদণ্ডের রায়
পরবর্তি সংবাদ‘ভুলের পরিমাণ বেশি হলে রাজাকারের তালিকা প্রত্যাহার’