অনুপ্রবেশ, চোরাচালান, মানবপাচার বন্ধ করুন: বিজিবিকে প্রধানমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: সীমান্তে যথাযথভাবে দায়িত্ব পালনের মাধ্যমে অনুপ্রবেশ, মাদক ও অন্যান্য দ্রব্যের চোরাচালান এবং মানবপাচার বন্ধে বুধবার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিজিবি দিবস ২০১৯ উদযাপন অনুষ্ঠানে রাজধানীতে এর সদরদপ্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।

তিনি বলেন, দেশে যে কোনো ধরনের চোরাচালান বন্ধ করা, মাদক পাচার-শিশু ও নারী পাচার থেকে শুরু করে অনুপ্রবেশ- সেগুলো বন্ধ করা বিজিবির একান্ত দায়িত্ব। আমরা চাই আপনারা সঠিকভাবে দায়িত্ব পালন করবেন।

শেখ হাসিনা বিজিবির সদস্যদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ অনুসরণ এবং শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে বলেন।

প্রধানমন্ত্রী আরও বলেন,শের চলমান অর্থনৈতিক অগ্রগতি অব্যাহত রাখতে নিয়মনীতি অনুসরণ এবং দেশপ্রেমে উজ্জীবিত হয়ে সততা ও নিষ্ঠার সাথে আপনার ওপর প্রদত্ত দায়িত্ব পালন করুন।

বিজিবির সদস্যদের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, সীমান্ত রক্ষা এবং এমনকি সাম্প্রতিক রোহিঙ্গা সংকটের পাশাপাশি যেকোনো প্রাকৃতিক দুর্যোগেও বিজিবি মানুষের পাশে দাঁড়ায়।

পূর্ববর্তি সংবাদভারতের সাম্প্রদায়িক নাগরিকত্ব আইন: প্রতিবাদী ছাত্রসমাজের মুখোমুখি সরকার
পরবর্তি সংবাদরাজবাড়ীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫, আহত ৩০