ইসলাম টাইমস ডেস্ক: রাজাকারের তালিকা থেকে নাম প্রত্যাহার ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে স্বরাষ্ট্র, মুক্তিযুদ্ধ ও আইন মন্ত্রণালয়ে আবেদন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু। বুধবার সকালে এ আবেদন করা হয়।
এর আগে গতকাল গোলাম আরিফ টিপু বলেন, দাবি একটাই, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, সেই শক্তিকে যারা রাজাকারের তালিকায় যুক্ত করেছে সেটা কীভাবে হলো, তার উৎস কারা, সেটা খুঁজে বের করে আইনগতভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
এক পর্ডযায়ে প্রসিকিউটাররা ২০১৩ সালের ৪ আগস্ট একটি গেজেটের কথা উল্লেখ করেন। ওই গেজেটে ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়ন, বিশেষ গেরিলা বাহিনী ও মুক্তিযোদ্ধাদের তালিকা রয়েছে। সেখানে অ্যাডভোকেট গোলাম আরিফ টিপু ৩৩ নম্বর ক্রমিকে রয়েছেন।
















