ইসলাম টাইমস ডেস্ক : ভারতে বিতর্কিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে চলমান বিক্ষোভে রেল স্টেশনে হামলা চালানোর ক্ষেত্রে হুঁশিয়ারি জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় রেল উপমন্ত্রী সুরেশ অঙ্গদি। তিনি বলেছেন, কেউ যদি সরকারি সম্পত্তি নষ্ট করে তাদের দেখামাত্র গুলি করতে হবে। ভারতজুড়ে নাগরিকত্ব বিল নিয়ে প্রতিবাদের মধ্যেই এই বিতর্কিত মন্তব্য করলেন কেন্দ্রীয়মন্ত্রী। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এখবর জানিয়েছে।
চলমান বিক্ষোভে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ রেল স্টেশনে অগ্নিসংযোগ করে বিক্ষোভকারীরা। এই ঘটনার পর মঙ্গলবার সুরেশ অঙ্গদি বলেন, আমি জেলা প্রশাসন ও রেল কর্তৃপক্ষকে বলেছি, কেউ যদি সরকারি সম্পত্তি নষ্ট করে তাদের দেখামাত্র গুলি করতে হবে। একজন কেন্দ্রীয়মন্ত্রী হিসেবে আমি এই নির্দেশ দিচ্ছি।
রেল উপমন্ত্রী আরও বলেন, যেখানে পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্বের রাজ্যে রেল ব্যাপক ক্ষতির সম্মুখীন, সেখানে এই ধরণের কাজকে বরদাশত করা হবে না।
















