ইসলাম টাইমস ডেস্ক : আগামী দুয়েকদিনের মধ্যে দেশের উত্তর–পশ্চিমাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে ধারণা করছে আবহাওয়া অধিদফতর। সেই সঙ্গে সারাদেশের তাপমাত্রা আরও কমতে পারে বলেও মনে করছেন তারা।
জানা যায়, কোনও অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা যদি ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে তাহলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়, এরপর ৬ থেকে ৮ ডিগ্রি হলে মাঝারি এবং যদি তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায় তাকে তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেতুলিয়ায় ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৬, ময়মনসিংহে ১৪ দশমিক ৬, চট্টগ্রামে ১৭ দশমিক ৩, সিলেটে ১৫ দশমিক ৪, রাজশাহীতে ১৪ দশমিক ৩, রংপুরে ১৩, খুলনায় ১৭ দশমিক ৪ এবং বরিশালে ১৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
















