মসজিদের তীব্র সংকট, রাশিয়ায় মুদি দোকানকে বানানো হল আল্লাহর ঘর

ইসলাম টাইমস ডেস্ক: রাশিয়ার রাজধানী মস্কোর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জিবেলিকোভ শহরে মসজিদের তীব্র সংকটের কারণে একটি মুদি দোকানকে মসজিদে পরিণত করা হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা ইকনা।

জানা যায়, মস্কোয় মসজিদের তীব্র সংকটের কারণে এই শহরের মুসলমানদের নামাজ আদায়ে বিশেষকরে জুমার নামাজ আদায় করতে অনেক অসুবিধা হয়। আর এই সমস্যা সমাধানের জন্য এই শহরের মুসলমানেরা মসজিদ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছেন।

এই পরিস্থিতিতে মস্কোর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জিবেলিকোভ শহরের মুসলমানেরা একটি সুষ্ঠু সমাধান করেছেন। মুসলমানেরা একটি ভবন ভাড়া করেছে। পূর্বে এই ভবনটিতে ম্যাগনাইট নামে একটি চেইন স্টোর ছিল। তারা এই চেইন স্টোরকে মসজিদে রূপান্তর করেছে।

মসজিদটি বানানোর পর থেকে প্রতি শুক্রবার এই এলাকায় গাড়িতে করে প্রচুর মুসলমান জুমার নামাজ আদায় করতে আসেন। এ ব্যাপারে মসজিদের জুমার নামাজের খতিব “আনার রামাজানুফ” বলেন: অনেক দূর দুরান্ত থেকে লোকজন এখানে নামাজ পড়তে আসেন যা সত্যি আনন্দের বিষয়।

 

পূর্ববর্তি সংবাদমাস না যেতেই ফের বাড়ল স্বর্ণের দাম
পরবর্তি সংবাদদেওবন্দের ছাত্রদের উদ্দেশে সাইয়েদ আরশাদ মাদানির অশ্রুভরা মিনতি (ভিডিও)