ইসলাম টাইমস ডেস্ক: যে কোনো মুহূর্তে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ শুরু হতে পারে জানিয়েছেন ভারতের সেনাবাহিনীর প্রধান বিপিন রাওয়াত জানিয়েছেন।
বুধবার তিনি জানান, লাইন অব কন্ট্রোলে পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি ভেঙ্গে যে কোনো সময় যুদ্ধ বেঁধে যেতে পারে এবং এ জন্য সবাইকে প্রস্তুত থাকার আহবান জানান তিনি।
কাশ্মীরের স্বশাসনের অধিকার বাতিলের পর দুই দেশের মধ্যে সীমান্তে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। এরইমধ্যে বেশ কয়েক দফা ছোটো সংঘর্ষে জরিয়েছে উভয় দেশের সেনারা। তবে সেটি পূর্নাঙ্গ যুদ্ধে রূপ নেয়নি।
ভারতের কেন্দ্রীয় মন্ত্রী জি কিশান রেড্ডি গত মাসে লোক সভায় জানিয়েছেন, আগস্ট থেকে অক্টোবর মাসের মধ্যে লাইন অব কন্ট্রোলে ৯৫০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করা হয়েছে।
















