নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে সৌরভ গাঙ্গুলীর মেয়ের পোস্ট ভাইরাল

ইসলাম টাইমস ডেস্ক : নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে উত্তাল গোটা ভারত। ইতিমধ্যে নিজের ইনস্টাগ্রামে  ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ও সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীর মেয়ে সানা নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে একটি পোস্ট করেন, যা নিয়ে রীতিমতো হইচই পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

সানা তার সেই পোস্টে লেখক খুশবন্ত সিংয়ের ‘দ্য এন্ড অফ ইন্ডিয়া’ বইয়ের একটি অংশ তুলে ধরেন। সেখানে লেখা ছিল- ”যারা মনে করছেন আমরা তো মুসলিম বা খ্রীষ্টান নই! তাই আমাদের চিন্তার কোনও কারণ নেই! তারা আসলে মুর্খের স্বর্গে বাস করছেন। পশ্চিমি সংস্কৃতি পছন্দ করা যুবসমাজ ও বামপন্থী ইতিহাসবিদদের আক্রমণ করতে শুরু করেছে সঙ্ঘ। ভবিষ্যতে ওদের নজর পড়বে স্কার্ট পর মেয়ে, মাংস খাওয়া লোকজন, মদ্য পান করা, বিদেশি সিনেমা দেখা, বছরে একবার অন্তত তীর্থযাত্রায় না যাওয়া লোকজনদের উপর। ওদের নজর পড়বে মাজনের বদলে টুথপেস্ট ব্যবহার করা লোকজনের উপর। আমরা কেউ আর নিরাপদ নই। ভারতকে বাঁচাতে হলে এই সত্যিটা আমাদের বুঝতে হবে।”

পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই অবশ্য সানা সেটি ডিলিট করেন। ততক্ষণে অবশ্য সেই পোস্ট ভাইরাল হয়ে যায়। এদিকে, সৌরভের দাবি, রাজনৈতিক বিষয়ে জানার মতো বয়স তার মেয়ের হয়নি। তাই সানাকে কোনও কিছুর মধ্যে না জড়ানোর আবেদন জানান। তবে সৌরভের এই পোস্ট নেটিজেনরা নাকি ভালোভাবে নেননি।

পূর্ববর্তি সংবাদজেঁকে বসছে শীত
পরবর্তি সংবাদভারতজুড়ে বিক্ষোভ অব্যাহত, এবার কর্নাটকে ১৪৪ ধারা জারি