ইসলাম টাইমস ডেস্ক: রাজাকারের তালিকা করতে খরচ ৬০ কোটি টাকা’ শিরোনামে প্রকাশিত খবরকে ভুয়া দাবি করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, রাজাকারের তালিকা প্রণয়নের জন্য একটি পয়সাও খরচ হয়নি। এ কাজের জন্য কোনো অর্থ বরাদ্দ দেওয়া হয়নি, বরাদ্দ চাওয়াও হয়নি। কাজেই একটি পয়সাও খরচের প্রশ্নই ওঠে না।
‘রাজাকারের তালিকা করতে খরচ ৬০ কোটি টাকা’ শিরোনামে কিছু গণমাধ্যমে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে এ কথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী।
মন্ত্রী বলেন, যারা এ ধরনের সংবাদ করেছে তারা ২৫ ডিসেম্বরের মধ্যে নি:শর্ত ক্ষমা না চাইলে তিনি আইনানুগ ব্যবস্থা নেবেন।
















