জেঁকে বসছে শীত

ইসলাম টাইমস ডেস্ক :  রাজধানীসহ সারা দেশে জেঁকে বসছে শীত। বৃহস্পতিবার সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ আর বাতাসে শৈত্য প্রবাহ।

 

বুধবার রাজধানী ঢাকায় তাপমাত্রা নেমে আসে ১৬ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসে। দেশের সর্বোচ্চ আর সর্বনিম্ন তাপমাত্রায় দিন শেষে পার্থক্য ১০ ডিগ্রি।

আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত রাজধানীর তাপমাত্রা কম থাকবে। ১৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসবে ব্যারোমিটারের পারদ। রাত ও দিনের তাপমাত্রার পার্থক্য আরও কমে যাবে। ফলে ঠাণ্ডার অনুভূতি আরও বাড়বে।

আবহাওয়াবিদ আরিফ হোসেন জানান, উত্তর-পশ্চিম দিক থেকে আসছে বাতাস, যেটাকে আমরা ‘উত্তরা বাতাস’ বলে থাকি। ঢাকায় বর্তমানে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার। এই বাতাস কনকনে হিম বয়ে এনে হাড় কাঁপুনির সৃষ্টি করেছে।

 

 

পূর্ববর্তি সংবাদস্মৃতির আয়নায় দিল্লির ঐতিহাসিক জামিয়া মিল্লিয়া ইসলামিয়া
পরবর্তি সংবাদনাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে সৌরভ গাঙ্গুলীর মেয়ের পোস্ট ভাইরাল