ইসলাম টাইমস ডেস্ক: চারমাসেরও বেশি সময় ধরে দখলদার ভারতীয় বাহিনী কর্তৃক বন্ধ করে দেওয়া কাশ্মীরের ৬০০ বছরের প্রাচীন বৃহত্তর জামিয়া মসজিদকে নামাজ পড়ার জন্য খুলে দেওয়া হয়েছে। গতকাল বুধবার ১৩৫ পর মসজিদটিকে খুলে দেওয়া হয়েছে।
ভারতীয় সংবিধানের ৩৭০ ধারার বিলুপ্তির মাধ্যমে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর বিক্ষোভের আশঙ্কায় গত ৫ আগস্টে মসজিদটিকে বন্ধ করে দেওয়া হয়েছিল। এরপর ১৩৫ দিন পর্যন্ত সেখানে জামাত আদায় হয়নি। গতকাল বুধবার মসজিদটি খুলে দেওয়া হলে অনেক মুসুল্লী জামাতে শামিল হয়।
বিভিন্ন সময় জামিয়া মসজিদটি দখলদারদের দ্বারা বন্ধ করে দেওয়া হলেও এবারের আগে কখনোই এত দীর্ঘ সময় ধরে মসজিদটি বন্ধ ছিল না বলে স্থানীয় সূত্রে জানা যায়।
খ্রিস্টীয় চতুর্দশ শতাব্দিতে বাদশা সিকান্দর কর্তৃক নির্মিত হয় কাশ্মীরের এ জামিয়া মসজিদ।
রিজিং কাশ্মীর থেকে ইসলাম টাইমস-এর অনুবাদ
















