ইসলাম টাইমস ডেস্ক: আওয়ামী লীগের ২১তম কাউন্সিল উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে বিএনপি।
কাউন্সিল প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল। তাদের ২১তম কাউন্সিল উপলক্ষে বিএনপির পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আওয়ামী লীগের কাউন্সিলররা যে নতুন নেতৃত্ব নির্বাচন করবে তাকে স্বাগত জানাই।
মির্জা ফখরুল বলেন, আমি মনে করি, প্রতিটি দলের নেতৃত্ব কীভাবে নির্বাচিত হবে তা নির্ধারণ করবে ওই দলের নেতা-কর্মীরাই। তাদের নেতৃত্ব নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই। তারা যেটা ভালো মনে করবে তাই করবে।
















