মুসলিম বিরোধী নাগরিকত্ব প্রতিবাদে দিল্লির জামা মসজিদে বিশাল বিক্ষোভ

ইসলাম টাইমস ডেস্ক: ভারতের মুসলিম বিরোধী বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল বাতিলের দাবিতে দেশটির রাজধানী দিল্লির ঐতাহাসিক জামা মসজিদ প্রাঙ্গনে বিশাল বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

আজ শুক্রবার জুমআর নামাজের পর লক্ষাধিক লোকের এ বিক্ষোভ সমাবেশ দিল্লির জামা মসজিদ থেকে শুরু হয়।

বিক্ষোভের নেতৃত্বে ছিলেন ভারতের পরিচিত নেতা চন্দ্রশেখর আজাদ। বিক্ষোভ চলাকালে তাকে আটক করে পুলিশ।

‘হিন্দুস্তান জিন্দাবাদ’ স্লোগানে মুখরিত আজকের বিক্ষোভে অংশ নেয় বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ।

মুসলমানদের প্রতি সংহতি জানিয়ে অমুসলিম অনেক সংগঠনও সাম্প্রদায়িকতাপূর্ণ নাগরিকত্ব বিলের প্রতিবাদ করতে অংশ নেয় আজকের বিক্ষোভে।

পূর্ববর্তি সংবাদভারতের নাগরিকত্ব বিলের প্রতিবাদে বাংলাদেশর ইসলামি দলগুলোর সম্মিলিত কর্মসূচি পালন
পরবর্তি সংবাদআওয়ামী লীগের সম্মেলনে যোগ দিতে আসা এক ব্যক্তি পিস্তলসহ আটক