ইসলাম টাইমস ডেস্ক: কেরানীগঞ্জের অগ্নিকাণ্ডের ঘটনায় সাহাজুল ইসলাম সাজু (১৯) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২২ জনে।
শনিবার সকাল সাড়ে ৬টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়। মৃত সাহাজুল ইসলাম সাজুর শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছিল।
সাহাজুল ইসলাম সাজু কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার পানাতিটারি গ্রামের নজরুল ইসলামের ছেলে।
মৃত্যুর বিষয় নিশ্চিত করেন শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের ডা. সামন্ত লালসেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, লাশটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রয়েছে।
















