ইসলাম টাইমস ডেস্ক: শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহ. এর সহধর্মিণী ও মাওলানা মামুনুল হকের আম্মার জানাজা সম্পন্ন হয়েছে। হাজারো মানুষের উপস্থিতিতে আজ জোহরের পর রাজধানী ঢাকার মোহাম্মদপুরের ঐতিহাসিক সাত মসজিদে এ জানাজা অনুষ্ঠিত হয়।
জানা যায়, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহ.-এর ছেলে মাওলানা মাহবুবুল হকের ইমামতিতে এ জানাজায় আলেম ওলামাসহ বিভিন্ন শ্রেণি পেশার হাজারো মানুষ উপস্থিত ছিলেন। জানাজা শেষে মাকবারায়ে আজিজে শায়েখের পাশেই তাঁকে দাফন করা হয়।
উল্লেখ্য, এর আগে আজ সকাল ৬টার দিকে রাজধানীর ধানমন্ডি শংকর ইবনে সিনা হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। ইন্তিকালের সময় তার বয়স হয়েছিল ৭৪ বছর।
আল্লাহ তার রত্নগর্ভা এই বান্দীকে জান্নাতুল ফিরদাউস নসীব করুন এবং পরিবারের সবাইকে সবরে জামিল দান করুন।
















