‘সবকটাকে মেরে ফেল’ বলেই গুলি চালালো ভারতীয় পুলিশ (ভিডিও)

বিক্ষোভ চলাকালে অস্ত্র হাতে সড়কে হাঁটছেন পুলিশ

ইসলাম টাইমস ডেস্ক: ভারতে মুসলিম বিরোধী নাগরিকত্ব আইনের প্রতিবাদে সহিংসতা বাড়ছেই। গত কয়েক সপ্তাহের বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ২৬ জনের প্রাণহানি ঘটেছে। যার ধারাবাহিকতায় উত্তরপ্রদেশের বহু অঞ্চলে পুলিশকে গুলি চালাতে দেখা গেছে।

যদিও রাজ্য পুলিশ এরই মধ্যে বিষয়টি অস্বীকার করেছে। তবে প্রকাশিত ভিডিও ফুটেজগুলোতে বিক্ষোভকারীদের দিকে পুলিশের গুলি চালানোর প্রমাণ মিলেছে।

গণমাধ্যম ‘এনডিটিভি’ জানায়, শনিবার (২১ ডিসেম্বর) কানপুরে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ চলাকালে এ দাবির সত্যতা পাওয়া যায়। ভিডিওতে দেখা গেছে, কানপুরে এক পুলিশ সদস্য তার রিভলবার দিয়ে একের পর এক গুলি ছুড়ছেন।

ওই পুলিশ সদস্য হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরা ছিলেন। বিক্ষোভের সময় একটি রিভলবার এবং লাঠি নিয়ে হাঁটতে দেখা যায় তাকে। পরে এক কোনায় দাঁড়িয়ে গুলি করতে শুরু করেন তিনি।

কলকাতাভিত্তিক গণমাধ্যম ‘আনন্দবাজার’ জানায়, সেফটি জ্যাকেট ও হেলমেট পরিহিত অবস্থায় পুলিশ সদস্যরা পরিস্থিতি সামাল দিচ্ছিলেন। তখন বিক্ষোভকারীদের হটাতে তারা কাঁদানে গ্যাস ব্যবহার করেন।

এ সময় রিভলবার নিয়ে সামনের দিকে ছুটে যান বাহিনীর এক সদস্য। তখন পিছনে থাকা পুলিশদের মধ্যে একজন বলেন, ‘সবকটাকে গুলি করে মেরে ফেল।’ আর সে কথা শুনেই ট্রিগার চাপতে শুরু করে ওই অফিসার।

রাজ্য পুলিশের ডিরেকটর জেনারেল ওপি সিং বলেছেন, ‘সংঘর্ষে নিহতদের মধ্যে কেউই পুলিশের গুলিতে মারা যায়নি। কেননা আমাদের পুলিশবাহিনী একটিও গুলি চালায়নি।’

পূর্ববর্তি সংবাদমুঠোফোনে তরুণীকে কুপ্রস্তাব, উল্লাপাড়ায় স্কুল শিক্ষক গ্রেপ্তার
পরবর্তি সংবাদআবারও ভিপি নুরের ওপর হামলা মুক্তিযুদ্ধ মঞ্চের, আহত ১৫