সীমান্তে আরও এক বাংলাদেশীকে গুলি করে হত্যা করল বিএসএফ

ইসলাম টাইমস ডেস্ক: ঠাকুরগাঁও সীমান্তে রেজাবুল ইসলাম (২৬) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

রবিবার (২২ ডিসেম্বর) ভোররাতে হরিপুর উপজেলার বেতনা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় বিএসএফ গুলিতে আহত হয় ওই যুবক।

পরে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে সকাল ১১টার সময় তার মৃত্যু হয় বলে জানান হরিপুর উপজেলার ৭ ক্যাম্পের প্রধান নায়েব সুবেদার আব্দুস সালাম।

নিহত রেজাবুল ইসলাম হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের বহরমপুর গ্রামের বদরুল ইসলামের ছেলে।

বিজিবি জানায়, হরিপুর উপজেলার বেতনা সীমান্ত দিয়ে কয়েকজন যুবক ভারতে গরু আনতে গেলে বিএসএফ লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে অন্যরা পালিয়ে আসলেও রেজাবুল ইসলাম বিএসএফের গুলিতে আহত হয়। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পূর্ববর্তি সংবাদভারতের চলমান বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ২৬
পরবর্তি সংবাদহিউম্যান মিল্ক ব্যাংক: কী বিপদ ? কী বিকল্প?