পাকিস্তানে ধর্ম অবমাননার দায়ে বিশ্ববিদ্যালয় প্রভাষকের মৃত্যুদণ্ড

ইসলাম টাইমস ডেস্ক : পাকিস্তানে ধর্ম অবমাননার দায়ে এক বিশ্ববিদ্যালয় প্রভাষককে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।

৩৩ বছর বয়সী জুনাইদ হাফিজকে ২০১৩ সালের মার্চে গ্রেফতার করা হয়। হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে সামাজিক মাধ্যমে অসম্মানসূচক মন্তব্য করার অভিযোগ প্রমাণিত তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

মুলতানের যেই কারাগারে মি. হাফিজকে আটক রাখা হয়েছে, সেই কারাগারের আদালতই তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়।

মার্কিন সাহিত্য, ফটোগ্রাফি ও থিয়েটার বিষয়ে ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে মাস্টার্স করেছেন জুনাইদ হাফিজ।

পাকিস্তানে ফিরে এসে গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত তিনি মুলতানের বাহাউদ্দিন জাকারিয়া বিশ্ববিদ্যালয়ে প্রভাষকের দায়িত্বে ছিলেন।

 

পূর্ববর্তি সংবাদমুসলিম বিরোধী নাগরিকত্ব বিলের প্রতিবাদে চলমান বিক্ষোভে আট বছরের শিশুসহ নিহত ২০
পরবর্তি সংবাদসেই ঘাতক বাসের হেলপার ও সুপারভাইজার গ্রেফতার