ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে কাল দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভের ডাক

ইসলাম টাইমস ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসুর বর্তমান ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে সোমবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ ও সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।

রবিবার এক সংবাদ সম্মেলনে ডেকে সংগঠনের পক্ষ থেকে এ কর্মসূচির ঘোষণা দেয়া হয়।

ডাকসুর সমাজসেবা বিষয়ক সম্পাদক ও সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা আখতার হোসেন এই ঘোষণা দেন।

এর আগে রবিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর ও তার অনুসারীদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীদের বিরুদ্ধে। হামলায় অন্তত ৩২ জন আহত হন।

পূর্ববর্তি সংবাদনিরপেক্ষতার প্রতিশ্রুতি দিয়ে নানা উপায়ে জনগণকে ভোট দিতে আসার আহ্বান জানালেন সিইসি
পরবর্তি সংবাদস্বাধীনতার ৭০ বছরেও ভারতে মুসলিমদের সন্দেহের চোখেই দেখা হয় : ওয়াইসি