মালিতে ফরাসি বাহিনীর অভিযানে নিহত ৩৩

ইসলাম টাইমস ডেস্ক :  পশ্চিম আফ্রিকার দেশ মালিতে ফরাসি বাহিনীর অভিযানে ৩৩ সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছেন বলে জানিয়েছেন ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো।

মালিতে গত সপ্তাহে হেলিকপ্টার ভূপাতিত হয়ে ১৩ ফরাসি সেনা নিহত হওয়ার পর ওই অভিযান চালায় ফ্রান্স। শনিবার দেশটির মোপ্তি এলাকায় এ অভিযান চালানো হয়। খবর বিবিসির।

ইমানুয়েল ম্যাক্রো সংবাদমাধ্যমকে বলেছেন, শনিবার সকালে ফরাসি ও বুরকান সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩ নিহত হয়েছে।

ফরাসি সেনাবাহিনী জানিয়েছে, মৌরিতানিয়ার সীমান্তে শুক্রবার সারারাত অভিযান চালানো হয়। গত নভেম্বরে মালিতে একটি সশস্ত্র সংগঠন  দুটি ফরাসি হেলিকপ্টারে গুলি করে ধ্বংস করে। এতে ১৩ ফরাসি সেনা নিহত হন।

১৯৮০ থেকে সেখানে একদিনে সেনা নিহতের এটিই সবচেয়ে বড় দুর্ঘটনা। ২০১৩ সাল থেকে এখানে প্রচুরসংখ্যক ফরাসি সেনা মোতায়েন করা হয়।

এদিকে আফ্রিকা অঞ্চলে সহিংসতা মোকাবেলায় করণীয় আলোচনা করতে নাইজেরিয়ায় সম্মেলন শুরু করেছেন আঞ্চলিক নেতারা।

ওই অঞ্চলে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত মোহাম্মদ ইবনে চ্যামবাস সম্মেলনে বলেছেন, শুধু সামরিক অভিযানে এসব সহিংসতার অবসান হবে না।

পূর্ববর্তি সংবাদহাততালি কম হওয়ায় সমাবেশে যা করলেন মোদি
পরবর্তি সংবাদজীবনসঙ্গিনীকে নিয়ে এক বিশিষ্ট আলেমের স্মৃতিচারণ