কেরানীগঞ্জে অজ্ঞাতনামা শিশুকে ধর্ষণের পর হত্যা

ইসলাম টাইমস ডেস্ক: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার বেয়ারা এলাকার শনিবার একটি নির্জন জমি থেকে অজ্ঞাতনামা এক শিশুর (৯) লাশ উদ্ধার করেছে পুলিশ।

কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান জানান, এলাকাবাসী শিশুর লাশ দেখে খবর দিলে পুলিশ তা উদ্ধার করে সুরাতহাল রিপোর্ট তৈরি করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, ওই শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে শনিবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা করেছে।

পূর্ববর্তি সংবাদপ্রেসার কুকার বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ
পরবর্তি সংবাদভিপি নুরকে দেখতে গিয়ে তোপের মুখে ঢাবি ভিসি