ভারতে তথ্য পাচারকারী সেই হিন্দু পুলিশ আবারও রিমান্ডে

ইসলাম টাইমস ডেস্ক: বাংলাদেশের গুরুত্বপূর্ণ তথ্য ভারতে পাচারের অভিযোগে পুলিশ কনস্টেবল দেব প্রসাদ সাহাকে আরও পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার দুপুরে যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (দ্বিতীয় আদালত) মো. সাইফুদ্দিন হুসাইন এ রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর পুলিশের মুখপাত্র মোহাম্মদ তৌহিদুল ইসলাম।

তিনি জানান, দেব প্রসাদকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এর আগে গত ১৯ ডিসেম্বর পুলিশ আদালতের কাছে ১০ দিনের রিমান্ড আবেদন জানালে পাঁচদিন মঞ্জুর করা হয়। আরও জিজ্ঞাসাবাদের জন্য সোমবার পুনরায় সাতদিন রিমান্ডের আবেদন জানানো হয়। আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

জানা যায়, আসামি দেব প্রসাদ সাহা ঢাকার উত্তরা ১ নম্বর আর্মড পুলিশ ব্যাটালিয়নের কনস্টেবল। সেই সুবাদে ২০১৪ সালের ২৭ ডিসেম্বর থেকে ২০১৮ সালের ১৭ আগস্ট পর্যন্ত বেনাপোল ইমিগ্রেশনে কর্মরত ছিলেন। তার বিপি নম্বর ৭৫৯৮০৫১১৯৮ ও কনস্টেবল নম্বর ৭০৩। বেনাপোলে কর্মরত থাকা অবস্থায় ভারতের অনেকের সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন দেব প্রসাদ। তিনি যখন তখন নোম্যানসল্যান্ড অতিক্রম করে ভারতে যাওয়া-আসা করতেন। ইমিগ্রেশনে দায়িত্ব পালনকালে সেনাবাহিনীর অফিস সহকারী আবু হানজালা রানা ও সৈনিক শাহনেওয়াজ শাহিনের সঙ্গে তার পরিচয় ও সুসম্পর্ক গড়ে ওঠে। এরা দুজন বেনাপোলে মাঝে মধ্যে এসে ভারতের এস চক্রবর্তী ও পিন্টু নামে দুইজনের কাছে বাংলাদেশের গোপনীয় ও গুরুত্বপূর্ণ তথ্য পাচার করতেন।

২০১৮ সালের শেষের দিকে দেব প্রসাদ সাহা বাংলাদেশের গুরুত্বপূর্ণ তথ্য সম্বলিত একটি পেনড্রাইভ নোম্যানসল্যান্ড পার হয়ে ভারতে পাচার করেন। ১৫ দিন পর আবু হানজালা রানার কাছ থেকে এনে আবারও একটি গুরুত্বপূর্ণ তথ্য সম্বলিত পেনড্রাইভ ভারতের এস চক্রবর্তী ও পিন্টুর কাছে হস্তান্তর করেন দেব প্রসাদ সাহা।

পূর্ববর্তি সংবাদরংপুরে ছাত্র ইউনিয়নের বিক্ষোভে যুবলীগ-ছাত্রলীগের হামলা, আহত ৫
পরবর্তি সংবাদমুসলিম বিদ্বেষী আইন: এবার দক্ষিণ ভারতেও মোদিবিরোধী বিক্ষোভ