ইসলাম টাইমস ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের ব্যস্ততম শহর আবুধাবি ও রিয়াদ সিটিতে পাঁচটি নতুন মসজিদ নির্মাণ করা হবে। এসকল মসজিদে ২৫০০ জন মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা ইকনা।
জানা যায়, মডার্ন প্রোপার্টি নির্মাণ সংস্থার তত্ত্বাবধায়নে এই পাঁচটি মসজিদ নির্মাণ করা হবে। এসকল মসজিদে ২৫০০ জন মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড এন্ডোমেন্টস অফিস এবং পৌর বিষয়ক ও পরিবহন বিভাগের সহযোগিতায় এসকল মসজিদ নির্মাণের স্থান নির্ধারণ করা হবে।
ধারণা করা হচ্ছে, এসকল মসজিদের নির্মাণ কাজ ২০২০ সালের জুন মাসের মধ্যে সম্পন্ন করা হবে। প্রত্যেক মসজিদে ৪০০ থেকে ৫০০ মুসল্লি একসাথে নামাজ আদায় করবে পারবেন। প্রতিটি মসজিদে নারীদের জন্য পৃথক নামাজের স্থান, মুয়াজ্জিনের কক্ষ, পেশ ইমামের কক্ষ এবং দুটি ওজুখান নির্মাণ করা হবে।
















