প্রধানমন্ত্রীর সামনেই শাজাহান খানকে চাঁদাবাজ বললেন নানক

ইসলাম টাইমস ডেস্ক: দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনেই সদ্য নির্বাচিত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানকে চাঁদাবাজ বলে মন্তব্য করেন আরেক প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। আওয়ামী লীগের নব গঠিত সভাপতিমণ্ডলীর প্রথম সভায়ই বচসায় জড়ালেন দুই প্রভাবশালী নেতা।

২১ তম সম্মেলনে আংশিক কমিটি ঘোষণার পর গতকাল মঙ্গলবার রাতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার সরকারি বাসভবন গণভবনে প্রেসিডিয়ামের প্রথম সভা অনুষ্ঠিত হয়।

সভার একপর্যায়ে কমিটি গঠন নিয়ে শুরু হয় আলোচনা। কমিটিতে সাবেক শ্রম ও জনশক্তি সম্পাদক হাবিবুর রহমানকে রাখার বিষয়ে মতামত চাওয়া হয়। এতেই গোল বাধে।

নতুন প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান বলে ওঠেন, হাবিবুর রহমান চাঁদাবাজ লোক। তাকে কমিটিতে না রাখাই ভালো।

পূর্ববর্তি সংবাদপোরশা সীমান্তে বিএসএফের গুলিতে গুরুতর আহত বাংলাদেশি
পরবর্তি সংবাদ‘অবৈধভাবে নির্বাচিত জনপ্রতিনিধিদের গণতন্ত্রের প্রতি কোনও দায়বদ্ধতা থাকে না’