মুসলিমদের পাশে অনেক দেশ আছে, হিন্দুদের জন্য তো ভারত ছাড়া কেউ নেই: গুজরাটের মুখ্যমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: মুসলমানদের রক্ষার জন্য তো অনেক দেশ আছে কিন্তু হিন্দুদের জন্য তো ভারত ছাড়া আর কোনো রাষ্ট্র নেই বলে মন্তব্য করেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি।

ভারতে সম্প্রতি পাশ হওয়া মুসলিম বিরোধী বিতর্কিত নাগরিকত্ব আইনের পক্ষে গতকাল মঙ্গলবার গুজরাটে ৬২টি ব়্যালি হয়।

সেসব র‌্যালির একটি আহমেদাবাদের ব়্যালিতে রুপানি বলেন, ‘মুসলমানদের জন্য বিশ্বে ১৫০টি দেশ রয়েছে। তারা সেখানে যেতে পারে। কিন্তু, হিন্দুদের জন্য একটি-ই দেশ রয়েছে, তা হল ভারত।’

তার কথায়, ‘৯ থেকে মুসলমানদের জনসংখ্যা ভারতে ১৪ শতাংশে পৌঁছেছে। ধর্ম নিরপেক্ষ সংবিধানের কারণে মুসলমানরা এদেশে সম্মানের সঙ্গে খুব ভালভাবে বসবাস করছেন।’

সিএএ-এর পক্ষে বলতে গিয়ে গুজরাটের মুখ্যমন্ত্রী বলেন, ‘পাকিস্তানে হিন্দু জনসংখ্যার হার ২২ থেকে ৩ শতাংশে নেমে গিয়েছে। সেখানে তাদের উপর অত্যাচার করা হয়েছে, সম্পত্তি ধ্বংস করে দেওয়া হয়েছে। বহু আগে তাই সেদেশ থেকে হিন্দুরা ভারতে চলে এসেছিল। কিন্তু, নাগরিকত্ব না মেলায় তারা সব সুযোগ-সুবিধা ভোগ করতে পারেন না।’ সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

পূর্ববর্তি সংবাদ‘অবৈধভাবে নির্বাচিত জনপ্রতিনিধিদের গণতন্ত্রের প্রতি কোনও দায়বদ্ধতা থাকে না’
পরবর্তি সংবাদসিসিটিভি ফুটেজ দেখে ডাকসুতে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী