ইসলাম টাইমস ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ডাকসুর সিসিটিভি ফুটেজ দেখে প্রকৃত হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন। তিনি বলেছেন, ডাকসুতে হামলার ঘটনায় যারা প্রকৃত অন্যায় কাজটি করেছে, তাদের ধরা হবে। চেষ্টা অব্যাহত আছে। ভিডিও ফুটেজ আসুক খতিয়ে দেখা হবে। আপনারা জানতে পারবেন।
আজ বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে রাজধানীর শেরেবাংলা বালক উচ্চ বিদ্যালয়ের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সুস্থ্য-সুন্দর সমাজ গড়তে তরুণদের মাদকের ভয়ানক ছোবল থেকে দূরে থাকতে হবে।
















