ইসলাম টাইমস ডেস্ক: জম্মু-কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তানের মধ্যে আবারও গোলাগুলি হয়েছে। এতে নিহত হয়েছেন ভারতীয় ১ জওয়ান। বুধবার দুপুরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে এই গোলাগুলি হয়। খবর পার্সটুডে-র।
জানা যায়, জম্মু-কাশ্মীরের বারামুল্লার উরি সেক্টরে নিয়ন্ত্রণরেখায় ভারত-পাকিস্তানের মধ্যে প্রচণ্ড গোলাগুলি হয়। এতে পাকিস্তানি সেনাদের গুলিতে ১ ভারতীয় সেনা নিহত হয়েছেন।
















