ইসলাম টাইমস ডেস্ক: বাংলাদেশের প্রাচীনতম রাজনৈতিক দল বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ঢাকা মহানগর প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এসময় মাওলানা আবু তাহের খানকে আমীর ও মাওলানা ফরহাদ আলমকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্যার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
আজ (২৬ ডিসেম্বর) বৃহস্পতিবার সকাল ১০ টায় রাজধানীর পুরানা পল্টনস্থ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা আবু তাহের খান।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় আমীর অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজি। উদ্বোধনী বক্তব্য রাখেন সিনিয়র নায়েবে আমীর মাওলানা আবদুল মাজেদ আতহারী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার।
সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সহসভাপতি (ভিপি) নুরুল হক নূরের উপর হামলার নিন্দা জানিয়ে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দেশবাসীকে রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।
















