কাবা নিয়ে বিরূপ স্ট্যাটাস, সৌদিতে ভারতীয় শ্রমিক গ্রেপ্তার

ইসলাম টাইমস ডেস্ক: কাবা নিয়ে ফেসবুকে বিরূপ স্ট্যাটাস দেয়ায় এক ভারতীয় শ্রমিককে গ্রেপ্তার করেছে সৌদি আরবের আইনশৃঙ্খলা বাহিনী। এ খবর দিয়েছে বার্তা সংস্থা ইকনা।

সৌদি প্রবাসী ওই ভারতীয় শ্রমিকের নাম হরিশ বাঙ্গেরা। তিনি ভারতের কর্ণাটক রাজ্যের কুন্দপুরের বাসিন্দা। সৌদি আরবের একটি গলফ কার্টুন কারখানায় এসি মিস্ত্রির কাজ করেন হরিশ।

জানা যায়,  ফেসবুকে সাম্প্রদায়িক বিদ্বেষমূলক স্ট্যাটাস দেয়ায় গত ১৯ ডিসেম্বর হরিশকে গ্রেপ্তার করা হয়। এদিকে গ্রেপ্তারের পরপরই হরিশকে চাকরিচ্যুত করে কারখানা কর্তৃপক্ষ।

খবরে বলা হয়েছে, হরিশ তার ফেসবুক অ্যাকাউন্টে পবিত্র কাবার একটি ছবি পোস্ট করে লিখেন, আমার সব হিন্দু বন্ধুরা, পরবর্তী রাম মন্দির হবে মক্কায়। জয় শ্রী রাম। মোদি আমাদের সঙ্গে আছেন।

এরপর তার এ পোস্টটি ফেসবুকে ভাইরাল হয়ে যায়। সঙ্গে সঙ্গে হরিশকে গ্রেপ্তার করে তার কঠোর শাস্তির দাবি জানায় সৌদি প্রবাসীরা।

তবে হরিশের স্ত্রী দাবি করেছে, তার স্বামীর আইডিটি হ্যাক হয়েছে। তার স্বামী ষড়যন্ত্রের শিকার। শত্রুতাবশত দুর্বৃত্তরা হরিশের ফেসবুক আইডিতে ঢুকে এ ধরণের বিরূপ মন্তব্য করেছেন। গত ২১ ডিসেম্বর স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগও দিয়েছেন হরিশের স্ত্রী।

পূর্ববর্তি সংবাদতেল চুরির অভিযোগ, এবার মার্কিনিদের বিরুদ্ধে মামলা করছে সিরিয়া
পরবর্তি সংবাদমোদির দাবি মিথ্যা, ভিডিও আপ করে রাহুল দেখালেন ভারতে ডিটেনশন ক্যাম্প আছে