চলছে সূর্যগ্রহণ

ইসলাম টাইমস ডেস্ক : চলছে বলয়গ্রাস সূর্যগ্রহণ। আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা ২৯ মিনিট ৫৩ সেকেন্ডে শুরু হয় সূর্যগ্রহণ।

আইএসপিআর জানায়, সূর্যগ্রহণটি বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় শুরু হয়ে দুপুর ২টা ৫ মিনিট ৩৬ সেকেন্ডে শেষ হবে। আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশ থেকেও আংশিক দেখা যাবে বছরের শেষ এই সূর্যগ্রহণ। এ ছাড়া দেখা যাবে ভারত, সৌদি আরব, সিঙ্গাপুর, ফিলিপাইনসহ এশিয়ার একাধিক দেশ এবং অস্ট্রেলিয়া থেকে।

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয় চাঁদ ও সূর্য আল্লাহর নিদর্শনসমূহের মধ্যে দুটি নিদর্শন। কারও মৃত্যু বা জীবনের কারণে এ দুটোয় গ্রহন লাগে না। অতএব তোমরা যখন তা দেখবে আল্লাহকে ডাকো, তাকবীর দাও, নামাজ পড়ো ও সদকা করো।

পূর্ববর্তি সংবাদবৃহস্পতিবার ও শুক্রবার শীতের সাথে থাকতে পারে বৃষ্টি
পরবর্তি সংবাদসূর্যগ্রহণ : আঁধারে আঁধারে কী অদ্ভূত মিল!