নেত্রীর ইচ্ছা দুই সিটিতেই ক্লিন ইমেজের প্রার্থীকে মনোনয়ন দেওয়ার : ওবায়দুল কাদের

ইসলাম টাইমস ডেস্ক: বিতর্কের ঊর্ধ্বে যারা আছেন, যাদের কোনো অপকর্মের রেকর্ড নেই, কেবল তাদেরকে আসন্ন ঢাকার সিটি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, নেত্রীর ইচ্ছা দুই সিটিতেই ক্লিন ইমেজের প্রার্থীকে মনোনয়ন দেওয়ার।

আজ শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

 

ওবায়দুল কাদের বলেন, শনিবার সন্ধ্যা ৬টায় গণভবনে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা হবে। সেখানে দুই সিটির মেয়র ও ১৭২ জন কাউন্সিলর পদে মনোনয়ন চূড়ান্ত হবে।

পূর্ববর্তি সংবাদমুসলিম বিদ্বেষী আইন: আবারও বিক্ষোভে উত্তাল দিল্লির জামা মসজিদ
পরবর্তি সংবাদ‘নামায মুমিনের মেরাজ’ : এটি কি হাদীস?