মুসলিম বিদ্বেষী আইন: আবারও বিক্ষোভে উত্তাল দিল্লির জামা মসজিদ

ইসলাম টাইমস ডেস্ক: গত শুক্রবারের মতো আজও মুসলিম বিদ্বেষী আইনের (সিএএ) প্রতিবাদে উত্তাল হয়ে উঠে ভারতের রাজধানী নয়া দিল্লি। প্রবল শীত উপেক্ষা করে বিভিন্ন জায়গায় একাধিক সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়।

দিল্লি জামে মসজিদের সামনে বিক্ষোভ দেখান হাজার হাজার লোক। কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজ্যজুড়ে কড়া নিরাপত্তা জারি করা হয়। সংবেদনশীল জায়গাগুলোতে টহল দেয় পুলিশ। খবর আনন্দবাজার পত্রিকার।

এর আগে গত শুক্রবার জুমার নামাজের পর একই স্থানে পুলিশের নিরাপত্তার মধ্যেই অনেক জনগণ জড়ো হয়ে বিক্ষোভ করেন। যার ফলে আগে থেকেই সতর্ক অবস্থানে রয়েছে দিল্লি পুলিশ।

এদিকে নামাজের আগে জামা মসজিদের বাহিরে অবস্থান করছে কংগ্রেস নেত্রী অলকা লাম্বা ও দিল্লির সাবেক সংসদ সদস্য শোয়েব ইকবাল। কংগ্রেস নেত্রী অলকা লাম্বা বিজেপি সরকারকে আক্রমণ করে বলেন, ‘বেকারত্ব হল দেশের প্রধান ইস্যু। কিন্তু আপনারা মানুষকে এনআরসির লাইনে দাঁড় করাতে চাইছেন, ঠিক যেমন নোটবন্দির সময়ে করেছিলেন।’

দিল্লির উত্তর প্রদেশ ভবন, সেলামপুর ও জাফরাবাদে বড় সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। উত্তরপ্রদেশ ভবনের বাইরে পুলিশ মোতায়েন করা হয়েছে। দেওয়া হয়েছে ব্যারিকেড। জামিয়া মিল্লিয়া ইসলামিয়ার শিক্ষার্থীদের ডাকা সমাবেশকে কেন্দ্র করে উত্তর প্রদেশে ভবনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রসঙ্গত, এনআরসি এবং সিএএ নিয়ে দেশ জুড়ে বিক্ষোভের মুখে পড়েছে মোদি সরকার। সিএএ ও এনআরসি নিয়ে নতুন নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ছে। আর সহিংসতা রুখতে বিক্ষোভকারীদের ওপর গুলি ও লাঠিচার্জ করছে পুলিশ। এপর্যন্ত বিক্ষোভে নিহত হয়েছে ২৩ জন বিক্ষোভকারী। আর এর মধ্যে উত্তর প্রদেশেই নিহত হয়েছে ১৩ জন। এদিকে আইনটি নিয়ে অনড় অবস্থানে রয়েছে মোদি সরকার। আর বিক্ষোভে রাষ্ট্রীয় সম্পদ ক্ষতি করার কারণে ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ দিয়েছে উত্তর প্রদেশের রাজ্য সরকার।

পূর্ববর্তি সংবাদতীব্র শীতে রংপুরে ১২দিনে শিশুসহ ২৫জনের মৃত্যু, অগ্নিদগ্ধ ২৬
পরবর্তি সংবাদনেত্রীর ইচ্ছা দুই সিটিতেই ক্লিন ইমেজের প্রার্থীকে মনোনয়ন দেওয়ার : ওবায়দুল কাদের